অভয়নগরে মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান ভ্রাম্যমান অদালত বসিয়ে জেল জরিমানা - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

অভয়নগরে মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান ভ্রাম্যমান অদালত বসিয়ে জেল জরিমানা

 


 ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ড্রাইভারপাড়া  এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ওহিদুল ইসলামের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে অভয়নগর থানা পুলিশ।

এসময় মাদক ক্রয় করতে আসা মোঃ হিজবুল্লাহ (৩২) নামের এক মাদকাসক্ত যুবককে আটক করে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্ত হিজবুল্লাহ উপজেলার নওয়াপাড়া পাঁচকবর এলাকার মোঃ ইউসুফ বিহারীর পুত্র।

অভিযানে উপস্থিত অভয়নগর থানার এ এস আই মাসুদ রানা জানান, ওহিদুল এলাকার চিহ্নিত  মাদক ব্যবসায়ী। সে তার নিজ বাসভবনে মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯ টার দিকে ওহিদুলের বাসায় অভিযান পরিচালনা করি। এসময় মাদক ক্রয় করতে আসা হিজবুল্লাহ নামের এক মাদকাসক্ত যুবককে আটক করে তার দেহ তল্লাশি করে তিন পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ওহিদুল ও তার পরিবার বাড়ির পেছনে থাকা গুপ্ত জানালা দিয়ে পালিয়ে যায়।  

পরে উপজেলা নির্বাহী অফিসার 

 (ইউএনও) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক বছরের বিণাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা অনাদায়ে আরও  এক  মাসের কারাদণ্ড প্রদান করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here