নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে কিশোর কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হিরোইন। - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে কিশোর কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হিরোইন।

 


​বাপ্পী শেখ | নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৩০ মার্চ রবিবার ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হিরোইন ও ইয়াবাসহ এক কিশোর মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারকৃত কিশোরের নাম সিয়াম (১৯)। তিনি লিটনের পুত্র এবং নাসিমা আক্তারের সন্তান। তার বাড়ি সোনারগাঁ উপজেলার কাচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার ফজলু সাহেবের মাঠ, মেম্বার গলি এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে সিয়ামকে আটক করা হলে তার দেহ তল্লাশি করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৮ (আট) পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল এবং একটি চক্রের হয়ে কাজ করতো। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক নির্মূল করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা আরও জানান, মাদকের সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় সিয়ামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত অভিযানের মাধ্যমে এলাকা মাদকমুক্ত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here