দিঘলিয়ায় চিহ্নিত সন্ত্রাসীদের গুলিতে ছিনতাইকারী নিহত। ছিনতাইয়ের কবলে পড়ে মুদী ও বিকাশ ব্যবসায়ী আহত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

দিঘলিয়ায় চিহ্নিত সন্ত্রাসীদের গুলিতে ছিনতাইকারী নিহত। ছিনতাইয়ের কবলে পড়ে মুদী ও বিকাশ ব্যবসায়ী আহত

 



দিঘলিয়া প্রতিনিধিঃ

খুলনার দিঘলিয়ায় চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের তৈহিদ নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ছিনতাইয়ের সময় গুলিবর্ষণের ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী দলেরই এক সদস্য নিহত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ১টা ৪৫ মিনিটে দিঘলিয়া উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন মেসার্স পপুলার জুটের পাট গুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার দেয়াড়া মধ্যপাড়া নিবাসী জবেদ আলী শেখের পুত্র এবং আইুব আলী শেখের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ববির শ্যালক  তৌহিদুল ইসলাম দেয়াড়া খেয়াঘাটের ওপরের একজন ফ্লেক্সিলোড ও মুদী ব্যবসায়ী। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে দেয়াড়া কলোনী এলাকার ৪ চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী তার পথরোধ করে। এসময় তারা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

তবে ধস্তাধস্তির সময় ছোড়া গুলি লক্ষভ্রষ্ট হয়ে সন্ত্রাসীদের একজনের পাজরে লাগে। দোকানদার তৌহিদ এ সময় আহত হয়। তাদের চিৎকারে লোকজন ছুটে এলে চিহ্নিত সন্ত্রাসীরা আহত সহযোগীকে ফেলে পালিয়ে যায়। লোকজন তাদের উদ্ধার করে প্রথমে দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। আহত ব্যবসায়ী তৌহিদও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। পলাতক অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের ছুড়া গুলিতেই তাদের সহযোগী এবং দেয়াড়া কলোনী এলাকার চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের সহযোগী সাগর (৩০) নিহত হয়। সে দেয়াড়া কলোনী এলাকার খোকন ও হাসিনার পুত্র। সে দেয়াড়া কলোনী এলাকার চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য। ঘটনার সাথে জড়িত অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here