খুলনায় নিখোঁজ জান্নাতুল, ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার, - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

খুলনায় নিখোঁজ জান্নাতুল, ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার,

 




শেখ শহিদুল ইসলাম মিঠু, বিশেষ প্রতিনিধি, 



খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর সাড়ে ৪ বছরের শিশু জান্নাতুল মাওয়ার মরাদেহ উদ্ধার করেছে পুলিশ, সোমবার রাত ২ টার দিকে হরিণটানা গেট সংলগ্ন ফাঁকাস্থান থেকে তার মরাদেহ উদ্ধার করে পুলিশ, শিশুটি  নগরীর লবণচরা থানাধীন রায়পাড়া কালভাট এলাকার বাসিন্দা শাহজালালের মেয়ে, 



লবণচরা থানার অফিসার ইনচার্জ মো: তুহিনুজ্জামান বলেন সোমবার দুপুরে বাবা মায়ের সাথে ছোটমামার বিয়ের দাওয়াত  খেতে সাচিবুনিয়া মোহাম্মদ পুর এলাকায় যায় সেখানে পরিচিত এক দাদা মাওয়াকে আইসক্রীম খাওয়ানোর কথা বলে ডেকে নেয়, মেয়ের ফিরে আসতে দেখে  মা ফোন দেয়, বিপরীত থেকে তাকে জানানো হয় মাওয়া আইসক্রিম খাচ্ছে, ওর আসতে দেরি হবে, এরপর থেকে পরিচিত ওই দাদার ফোন বন্ধ হয়ে যায়, 


তিনি আরো ও জানান, দুপুরের পর থেকে মাওয়াকে ফিরে পেতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকে, কিন্তু না পেয়ে বাবা থানায় জিডি করেন, রাত ২ টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা শিশুটিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে মৃত অবস্থায় উদ্ধার করে, মরদেহের পাশে একটি দড়ি ছিল, সেটি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তদন্তের স্বার্থে ওই দাদার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here