নিজেস্ব প্রতিবেদনঃ
আজ ১৮ ই মার্চ ২০২৬, রোজ বুধবার সকাল ১০ টায় বাংলাদেশ কল্যাণ খানজাহান আলী ফেডারেশনের উদ্যোগে মশিয়ালীতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাফেজ আব্দুস ছাত্তার এর সভাপতিত্বে, সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম গাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ গাউসুল আজম হাদী সভাপতি, ফুলতলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা জামাত ইসলামের আমির উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসান মাহমুদ টিটো, এ সময় উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ বাবলু শেখ প্রমুখ। আলোচনায় প্রধান অতিথি তার বক্তব্যয় বলেন আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সামান্য উপহারকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবেন এবং শেষে অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন