কালীগঞ্জে তারুণ্য উৎসব উপলক্ষ্যে ফুটবল টুনামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

কালীগঞ্জে তারুণ্য উৎসব উপলক্ষ্যে ফুটবল টুনামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত



মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাই করে ফুটবল টুনামেন্ট এর আয়োজন করেন।


গত ৬ (নভেম্বর) সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে ফুটবল ও রবিবার (৯ নভেম্বর) কালীগঞ্জ আর আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চুকবল খেলার মধ্যদিয়ে তারন্য উৎসব এর খেলার শুভ শুচনা হয়। তারই ধারাবাহিকতায় ১০ (নভেম্বর) উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদ বনাম কালীগঞ্জ পৌরসভার মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে খেলা গোল শুন্য হয়। পরে ট্রাইভেকারে বক্তারপুর ইউনিয়ন পরিষদ ৩-১ গোলে পৌরসভাকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। অপরদিকে তুমুলিয়া ইউনিয়ন পরিষদ বনাম জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ এর মধ্যে খেলায় তুমুলিয়া ইউনিয়ন পরিষদ ১-০ গোলে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে তুমুলিয়া ইউনিয়ন পরিষদ ফাইনালে উত্তীর্ণ হয়। আগামী ১২ নভেম্বর বক্তারপুর ইউনিয়ন পরিষদ বনাম তুমুলিয়া ইউনিয়ন পরিষদ এর মধ্যে খেলাটি কালীগঞ্জ আর আর এন পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম আহবান জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here