দিঘলিয়ায় চায়ের দোকানদারকে মারপিট করে গুরুতর হাড়ভাঙা জখম - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

দিঘলিয়ায় চায়ের দোকানদারকে মারপিট করে গুরুতর হাড়ভাঙা জখম

 



দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া উপজেলার সেনহাটি মিয়াপাড়ায় জনৈক চায়ের দোকানদারকে মারপিট করে গুরুতর হাড়ভাঙা জখম করেছে চিহ্নিত দুর্বৃত্তরা। 

 এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,  গতকাল বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫ টায় ভিকটিম দিঘলিয়ার মিয়াপাড়ার মৃত সিরাজউদ্দিনের পুত্র আসাদুজ্জামান মনি (৪৬)কে তার বাড়ির সন্নিকটে  চায়ের দোকানের সামনে একই এলাকার (১) আঃ মান্নান মোল্লার পুত্র আব্দুল আহাদ মোল্লা (৩৫) ও (২) জামাল মোল্লা (৩৮), (৩) হাবিবুর রহমান মোল্লা (৩৫) লোহার রড, হাতুড়ি, লাঠি সোটা নিয়ে অতর্কিতভাবে হামলা করে হাড়ভাঙ্গা জখম করে। ভিকটিমের ডাক চিৎকারে শুনে স্থানীয় আবুল কালাম আজাদসহ উপস্থিত লোকজন এসে তাকে উদ্ধার করে দ্রুত দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

ভিকটিম  আসাদুজ্জামান মনি ও আহাদ মোল্লা একই এলাকায় বসবাস করে এবং সম্পর্কে চাচাতো ভাই। গত মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। তখন ভিকটিমের বড় ভাই সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাজ্জাদ হোসেনসহ উপস্থিত লোকজন তাদের প্রতিহত করে। এরই জের ধরে ভিকটিমকে আক্রমণ করে মারপিট করে জানা যায়। 

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here