শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া প্রতিনিধি (খুলনা)
৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বি- মাসিক সভা অত্র ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর এই সভা আয়োজন করে। সভার শুরুতেই গত সভার রেজুলেশন পাঠ ও সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো: নুর আলম।
সভায় মানব পাচারের ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটি চিহ্নিত, আমাদের করনীয় ও ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত বাজেট থেকে সারভাইবারদের সহায়তা, নিরাপদ অভিবাসন বিষয়ক জনসচেতনতা মূলক মাইকিং ও সভা সেমিনারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা সভায় অংশ নেন ইউপি সদস্য এস এম আছাদুজ্জার জামান, মো: আকবর সরদার, মো: আমীর হোসেন, ঝর্ণা খাতুন, উপ কৃষি কর্মকর্তা সাগর সরকার, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্ঠা ডা. সৈয়দ আবুল কাশেম, স্বাস্থ্য সহকারী সেলিলা অক্তার, শিক্ষক নাছিমা খাতুন, ইমাম মাওলানা মো: আলমগীর, আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল, কমিউনিটি ফ্যাসিলিটেটর নাজমুন হাছিন রিপা প্রমুখ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন