এনপির সভা শেষে মংলা খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

এনপির সভা শেষে মংলা খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু




শেখ শহিদুল ইসলাম মিঠু, বিশেষ প্রতিনিধি, 


বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা মংলা মহাসড়কের বাবুর বাড়ি এলাকায় ট্রাককের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, ( ৪ নভেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে, 


নিহতরা হলেন, রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের জামির ইজাদ্দার (৫০) মিজান বেপারী( ৪৫) এবং হরিপদ রায়, (৪০) তারা  রামপালের বালুর মাঠে বিএনপি'র এক সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে, 


প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যার দিকে বাবুর বাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক  মোটরসাইকেল টিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়,ঘটনাস্থলাই তিনজন মারা যান, খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে, 


রামপাল থানার ওসি আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়, ট্রাকটি জব্দের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন,


স্থানীয়দের ভাষামতে, তিনজনই এলাকায় পরিচিত, ব্যক্তি ছিলেন, তাদের অকাল মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের  ছায়া নেমে এসেছে,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here