দিঘলিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য কর্ণার উদ্বোধন - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

দিঘলিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য কর্ণার উদ্বোধন

 



দিঘলিয়া প্রতিনিধি: 

সোমবার সকালে  খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির উদ্যোগে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে তথ্য কর্ণার উদ্বোধন করা হয়। তথ্য কর্ণার উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জিয়া গাজী । অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপান্তর আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল, সাংবাদিক সৈয়দ আবুল কাশেম, ইউপি সদস্য মল্লিক আজিজুল ইসলাম, কাজী মোশাররফ হোসেন, মো: সাইফুদ্দিন আহম্মেদ, আশরাফ আলী, পলি আক্তার, আলেয়া পারভীন, ঝরনা, কৃষি কর্মকর্তা সাগর সরকার, স্বাস্থ্য সহকারী নীলিমা রানী, শিক্ষক নাসিমা খাতুন, নারী নেত্রী রোকেয়া ইয়াসমিন, সিটিসি সদস্য মাবিয়া আক্তার প্রমুখ। 


‎‎উদ্বোধন কালে ইউপি চেয়ারম্যান জিয়া গাজী বলেন,  মানব পাচার প্রতিরোধ ও মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষায় সেনহাটি ইউনিয়ন পরিষদ আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।  আজকের এই  তথ্য কর্ণারের মূল উদ্দেশ্য হলো, বিদেশ যাওয়ার আগে সকল তথ্য জেনে এবং বুঝে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া, যাতে তারা প্রতারিত না হয় এবং বিদেশে গিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here