দৈনিক ফুলতলা প্রতিদিন-এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

দৈনিক ফুলতলা প্রতিদিন-এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

  


ফুলতলা প্রতিনিধিঃ


 দৈনিক ফুলতলা প্রতিদিন তার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় ফুলতলা উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য খুলনা-২ এবং খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি। সভাপতিত্ব করেন দৈনিকের প্রকাশক ও সম্পাদক মোঃ সুমন সরদার। এছাড়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি মোহাম্মদ আলি আসগার লবি বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করেন।  তিনি বলেন, “ফুলতলা প্রতিদিন প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে। এটি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আশা করি, পত্রিকাটি আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যাবে। পাশাপাশি দেশের সাংবাদিকদের জন্য সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত একটি সাংবাদিক সুরক্ষার আইন প্রণয়ন জরুরি, যাতে সাংবাদিকরা নির্ভয়ে তথ্য পরিবেশন করতে পারেন।”


অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিকবৃন্দ বক্তব্যে অনেকে বলেন “ফুলতলা প্রতিদিনের মতো স্থানীয় পত্রিকাগুলো শুধু সংবাদ পরিবেশনই নয়, সমাজের সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে জনগণের দৃষ্টি আকর্ষণ করে। দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার মানোন্নয়নে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সাংবাদিকতার মান রক্ষায় যোগ্যতা নির্ধারণে একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার।”


দৈনিক ফুলতলা প্রতিদিন প্রকাশক ও সম্পাদক মোঃ সুমন সরদার বলেন, “আমাদের লক্ষ্য কেবল সংবাদ পরিবেশন নয়, বরং জনগণের সচেতনতা বৃদ্ধি ও সমাজের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে গণমাধ্যমকে শক্তিশালী করা। প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন প্রেরণা। আমরা আগামী দিনগুলোতেও ফুলতলা তথা দক্ষিণাঞ্চলের মানুষের সেবা করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”


অনুষ্ঠানে বক্তারা দৈনিক ফুলতলা প্রতিদিন-এর অগ্রযাত্রায় ফুলেল শুভেচ্ছা জানান এবং স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থী ও সমাজসেবীদের মধ্যে পত্রিকার অবদান নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও সুসংগঠিত হয়ে দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সমাপনী পর্বে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয় সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here