জামাত নেতা কৃষ্ণ নন্দী'র সাথে খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ৭ মার্চ, ২০২৬

জামাত নেতা কৃষ্ণ নন্দী'র সাথে খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

 



ইরানি পারভীনঃ


খুলনা-১ আসন থেকে সদ্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ও জামায়াত ইসলামী নেতা কৃষ্ণ নন্দীর সাথে খুলনা সাচিবুনিয়া তার নিজ বাস ভবনে মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ করেন। শনিবার দুপুর ১২ টার সময় স্বাক্ষাতে তিনি বিভিন্ন মন্তব্য তুলে ধরেন। এসময়ে


সাক্ষাতে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ-সময় কৃষ্ণ নন্দী জানান,আমি এমপি নির্বাচিত না হতে পারলেও আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত খুলনা-১ আসনের জনগনের সাথে থাকবো। আমি খুলনা-১ আসনের ভোটারদের কাছে চির ঋণী হয়ে থাকবো তারা আমাকে এবং আমার দলকে ভালোবেসে ভোট দিয়েছেন। 


এসময় উপস্হিত ছিলেন খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীন (দৈনিক আমার সংবাদ),সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী (রূপসী বাংলা টিভি), মোসলেহ উদ্দিন (দৈনিক খুলনা অঞ্চল),গাজী জুবায়ের আলম (দৈনিক খবর প্রতিদিন),রাজিব হুমায়ুন রাজু (বিডি নিউজ),

মোঃ মনিরুজ্জামান (দৈনিক যশোর বার্তা),


মোঃ মাজহারুল আলম (দৈনিক বাংলার সংবাদ), তাজউদ্দিন আহমেদ টুকু (দৈনিক জবাবদিহি), 

বদরুজ্জামান খাকি (দৈনিক ভোরের চেতনা),ইরানি পারভীন (দৈনিক স্বাধীন চেতা),অজিত কুমার পাল (দৈনিক অপরাধ অনুসন্ধান)।


এসময় তিনি,খুলনা মফস্বল প্রেসক্লাব উন্নয়নের জন্য আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আরও বলেন,আপনাদের সকল পোগ্রামের সাথে আমি আছি এবং থাকবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here