তুহিন খান
বিএনপি বিশ্বাস করে, জনগণের ঐক্য ও গণতান্ত্রিক অধিকারই জাতির উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তাই আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে আপনাদের মূল্যবান ভোট ১২ ফেব্রুয়ারী প্রদান করে এই অবহেলিত ডুমুরিয়া-ফুলতলার জনপ্রতিনিধি নির্বাচিত করেন এবং বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই অঞ্চলের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে সকলের মতামতের ভিত্তিতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহন করবো। ইতিমধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, নারীদের সম্মান বৃদ্ধি করতে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করার ঘোষণা দিয়েছেন। তেমনি আমি কথা দিচ্ছি, এই অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং নারীদের শিক্ষা ও স্বাস্থ্য সেবাসহ সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করবো।
রবিবার দুপুরে ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৫ (ডুমুরিয়া- ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি একথা বলেন।
তিনি আরো বলেন, রাজনীতি কোনো বিভেদের বিষয় নয়, বরং এটি ঐক্য, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম সমাজ থেকে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ ও খাল অবমুক্ত করা হবে। বিএনপির পরিকল্পনায় আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণ বাস্তবায়ন করবে, যা পরিবেশ রক্ষায় দলের অঙ্গীকার।
তিনি আরো বলেন, আমাকে একটা বার সুযোগ দিয়ে দেখেন আমি আপনাদের তথা এই অঞ্চলের উন্নয়ন করতে পারি কিনা, আমার নিজস্ব কোন চাওয়া পাওয়া নেই। আমার একটায় চাওয়া আপনারা যদি আমাকে ভোটে জয়ী করে সংসদে পাঠান, আর আমি জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার মাধ্যমে ডুমুরিয়া- ফুলতলার উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করবো। তাই আগামী ১২ ফেব্রুয়ারি আপনার গুরুত্বপূর্ণ আমানত ভোট দেশের গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষ মার্কায় প্রদান করবেন সেই প্রত্যাশা করছি। ডুমুরিয়া-ফুলতলার জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ শুরু করেছি। আমি এমপি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান করা। আজ আপনাদের কাছে ধানের শীষ প্রতীক নিয়ে এসেছি, আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। আমি সুবিধা বঞ্চিত এই অঞ্চলের মানুষের জীবনযাত্রারমান উন্নয়ন করতে এসেছি। সেই সুযোগটুকু আপনাদের কাছ থেকে পাবো তা ইতিমধ্যে বিভিন্ন সভা সমাবেশে আপনাদের সরব উপস্থিতি প্রমান করেছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অহিদ হালিম ইমরান, দৈনিক গণমুক্তি ও ডেইলি মর্নিং ভয়েস সম্পাদক রিপন তরফদার নিয়াম, রফিকুল ইসলাম রফিক, শেখ আবুল বাশার, ইন্জিনিয়ার মনির হাসান টিটো, শেখ সাব্বির হোসেন রানা, মোল্লা মনিরুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন বাবু,আনিসুর রহমান পলাশ, জাসাস সভাপতি মেহেদী হাসান, মহাসিন হোসেন মোল্লা, আলমগীর হোসেন মোল্লা প্রমুখ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন