দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের সমাবেশ,দিঘলিয়া থানা বিএনপির বিশাল অংশগ্রহন - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের সমাবেশ,দিঘলিয়া থানা বিএনপির বিশাল অংশগ্রহন



দিঘলিয়া প্রতিনিধিঃ
দীর্ঘ ২২ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমণকে কেন্দ্র করে আজ প্রভাতী বিদ্যালয়ের মাঠে জনসমুদ্রের সৃষ্টি হয়েছে। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে ঘিরে দিঘলিয়া থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী খুলনা ৪ আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আজিজুল বারী হেলাল এর সমর্থনে এক বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে দিঘলিয়ার প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। দীর্ঘ দুই দশক পর প্রিয় নেতাকে সামনে পেয়ে নেতাকর্মীদের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা দেখা দেয়। দিঘলিয়া বিএনপির এই স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল অংশগ্রহণ পুরো সমাবেশে এক বিশেষ মাত্রা যোগ করেছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here