শেখ শহিদুল ইসলাম মিঠু বিশেষ প্রতিনিধি,
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখেছি একটি রাজনৈতিক দল আইডি হ্যাক নিয়ে মিথ্যা কথা বলে, ধর্মকে অপব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য,
সোমবার( ২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি'র আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন,
তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চান, কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছেন, এরা শুধু নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে,
তিনি বলেন, তারা নারীদের ঘরে আটকে রাখতে চায়, দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন, অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী,
বিএনপি চেয়ারম্যান বলেন, নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়, একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় অনেক সময় লাগবে, এরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে,
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা,শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,
এদিকে খুলনার কর্মসূচি শেষে দুপুরের দিকে তিনি যশোর ক্রিড়া উদ্যানে আয়োজিত বিএনপি'র নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন,


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন