শেখ মোঃ শামীমুল ইসলাম
দিঘলিয়া প্রতিনিধিঃ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে দিঘলিয়া কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হয় ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
শ্রদ্ধা নিবেদনকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি স্থাপন করেছে, ভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতিকে স্বাধীনতার পথে উদ্বুদ্ধ করেছে একুশের চেতনা ধারণ করে সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় উপজেলা প্রেসক্লাবের উপজেলা প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুজ্জজামান, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, উপদেষ্টার ডাক্তার সৈয়দ আবুল কাশেম,সহ সভাপতি মোঃ ইব্রাহিম শেখ , সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ, অর্থ সম্পাদক সৌমিত্র দত্ত, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল,তথ্য বিষয়ক সম্পাদক সোহাগ বিশ্বাস, মোহাম্মদ মহসিন হোসেন, মোহাম্মদ মিলন, কুদ্দুস মোল্লা, জাহিদ হোসেন, ইকবাল হোসেন, খান শহীদ সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন