সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত



দিঘলিয়া প্রতিনিধিঃ ​
গতকাল বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মল্লিকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান ও দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবের আমেজ ছিল লক্ষণীয়।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার একঝাঁক কলম সৈনিক ও সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, মাস্টার নজির আহম্মেদ এবং বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য শেখ মোঃ আলী মিন্টু, আরিফুল ইসলাম হাসান ও ইয়াসিন আলী মোড়ল। সংবাদকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবিদ আজাদ এবং তথ্য বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ বিশ্বাস। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
​প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সভাপতি এম সিদ্দিক উজ্জামান এবং অভিভাবক প্রতিনিধি সৈয়দ রাশেদুজ্জামান। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here