দিঘলিয়ার হাজিগ্রামে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে জনৈক ব্যক্তিকে চিহ্নিত দুর্বৃত্তরা - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

দিঘলিয়ার হাজিগ্রামে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে জনৈক ব্যক্তিকে চিহ্নিত দুর্বৃত্তরা


দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম নিবাসী মৃত সেকেন্দার শেখের পুত্র মোঃ আল মামুন শেখ (২৬) কে ধারালো দা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে একই এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার সময় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ৪নং সেনহাটি ইউনিয়নের হাজীগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে (১) ইসরাইল সরদারের পুত্র মোঃ বাদশা সরদার (২৭), (২) ইউসুফ সরদারের পুত্র মেহেদী সরকার (২১), (৩) আহাদ সরদারের পুত্র আব্দুল্লাহ (২৩), মৃত সেকেন্দার শেখের পুত্র ভিকটিম মোঃ আল- মামুন শেখ (২৬) সাং- হাজীগ্রাম, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাকে মেহেদী সরদারের হাতে থাকা দা দিয়ে ভিকটিমের কপালে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে ও শরীরের বিভিন্ন স্থানে জিআই রড দিয়ে আঘাত করে। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
সংবাদ পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here