ডুমুরিয়া উপজেলার ধামালিয়ায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় আলী আসগার লবি - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ডুমুরিয়া উপজেলার ধামালিয়ায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় আলী আসগার লবি




বিল ডাকাতিয়ার জলবদ্ধতার স্থায়ী সমাধান করবো


প্রেস বিজ্ঞপ্তি :

সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগর লবি বলেছেন, বিগত দিনে বিএনপি তার সামাজিক সকল কর্মকাণ্ডে ফুটে উঠেছে অসাম্প্রদায়িক চেতনার একটি রাজনৈতিক দল। সকল ধর্মীয় উৎসবে দেশের জনসাধারণ পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। 

বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এবং আমি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে অবশ্যই আমার প্রথম কাজ হবে অত্র অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা এবং এই ইউনিয়নের সন্তান হিসেবে এলাকার উন্নয়ন ও দেখাশোনা করার দায়িত্ব আমি নিচ্ছি। ইতিমধ্যেই এই অঞ্চলের মানুষের সার্বিক সহযোগিতা ও চলমান উন্নয়নে ভূমিকা রাখতে পেরেছি। আশাবাদী আপনাদের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত করেন, আমি প্রতিজ্ঞা করে বলছি, এই অঞ্চলে এমন একটি মন্দির নির্মাণ করবো, যেখানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীদের ঢল নেমে আসবে। এখানের শ্মশান ঘাটটি সুন্দর ভাবে করে দেয়ার চেষ্টা করবো। আমি জাতীভেদ বুঝিনা, আমরা সবাই বাংলাদেশী। আপনাদের নিরাপত্তায় স্থায়ী পুলিশ বক্স করার আশাবাদ ব্যক্ত করেন।আমার শেষ বয়সে এলাকার জনসাধারণের সেবা করার সুযোগ দিতে যাচ্ছে। আপনারা ঐক্যবদ্ধ ভাবে ভাবে আমার জন্য নির্বাচনে কাজ করবেন, যাতে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পাড়ি।


রবিবার বিকেল সাড়ে ৪টায় শুরু করে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সহ অত্র অঞ্চলের একাধিক মন্দির প্রাঙ্গনে উঠান বৈঠকে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।


 ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বরুনা পশ্চিম পাড়া সর্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে প্রথম শারদীয় উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠান শেষে একাধিক পূজা মন্দিরের পূজা উদযাপন কমিটির কাছে আলী আসগর লবি ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত পূজা উদযাপন কমিটির সর্বস্তরের নারী-পুরুষ হাত উঁচু করে তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আশাবাদ ব্যক্তি করেন।

সভাপতিত্ব করেন বরুনা পশ্চিম পাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি উজ্জ্বল কুমার মন্ডল, দোহাপুলা দক্ষিণ যুবসংঘ পূজা মন্দিরের সভাপতি প্রশান্ত গাইন, দোহাপুলা মাঝেরপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি কৃষ্ণ মন্ডল। 

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ধামালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার, সাবেক সদস্য সচিব ইউপি সদস্য নূরুল ইসলাম সরদার, শাহপুর মধুগ্রাম কলেজের শিক্ষক তাপস বিশ্বাস, সুমন বিশ্বাস, মিন্টু খান, রজব আলী, মতিয়ার রহমান, শাহাদাৎ হোসেন, জিএম সেলিম প্রমুখ। ##

 


ছবি ক্যাপশন ০১- ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বরুনা পশ্চিম পাড়া সর্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে প্রথম শারদীয় উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫  আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী আসগর লবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here